Monday, January 24, 2022

টি-টোয়েন্টিতে আরেকটি কীর্তি হয়ে গেল সাকিবের

টি-টোয়েন্টিতে আরেকটি কীর্তি হয়ে গেল সাকিবের

ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। উইকেট নেওয়ার পরছবি: প্রথম আলো

ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পেলেন সাকিব আল হাসান। আজ মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে এ কীর্তি গড়েন ফরচুন বরিশালের অধিনায়ক।

৩৯৯ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন সাকিব। প্রথম ৩ ওভারে ছিলেন উইকেটশূন্য। চতুর্থ ওভারে বোলিংয়ে আসার আগে মিনিস্টার ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান।

তবে সাকিবের প্রথম বলেই লং-অন দিয়ে ছয় মারেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ। পরের বলে তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে ডোয়াইন ব্রাভোর হাতে ধরা পড়েন তিনি। সাকিবের ৪০০ উইকেট হয়ে যায় তাতেই।

সাকিবের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পেয়েছেন আর চারজন—সাকিবের বরিশাল সতীর্থ পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন ও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

২০০৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়ে ২০ ওভারের সংস্করণে অভিষেক হয়েছিল সাকিবের। সে ম্যাচে এ বাঁহাতি স্পিনার নিয়েছিলেন জিম্বাবুয়ের শন উইলিয়ামসের উইকেট। ৩৫৩তম ম্যাচে এসে ৪০০ উইকেট পূর্ণ করলেন তিনি।

টি–টোয়েন্টিতে আরেকটি মাইলফলকের দেখা পেলেন সাকিব
ছবি: বিসিবি

২০১১ সালে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন সাকিব। এর পর থেকে নিয়মিতই সেখানে খেলেন তিনি। ভারতের বাইরে সাকিব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজেও। সামনের আইপিএলের মেগা অকশনে সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার।


এবারের বিপিএল শুরুর আগে সাকিবের উইকেট ছিল ৩৯৮টি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জেতা ম্যাচেও নিয়েছিলেন ১ উইকেট।

সব মিলিয়ে ৪০০ উইকেট পেতে সাকিবের লাগল ৩৪৭টি ইনিংস। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সাকিবের বোলিং গড় ২১.১৭, ইকোনমি রেট ৬.৮০। ক্যারিয়ারে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুবার।


 ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন বার্বাডোজের হয়ে খেলা সাকিব, তাঁর ক্যারিয়ারসেরা বোলিং ফিগার সেটিই।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট:

ডোয়াইন ব্রাভো ৫৫৪
ইমরান তাহির ৪৩৫
সুনীল নারাইন ৪২৫
রশিদ খান ৪২০
সাকিব আল হাসান ৪০০




৫জি স্মার্টফোন ভিভো ভি২৩ এর বিক্রি শুরু



৫জি স্মার্টফোন ভিভো ভি২৩ এর বিক্রি শুরু


ছয় দিনের জমজমাট প্রি-বুকিং পর্ব শেষে শনিবার (২২ জানুয়ারি) থেকে দেশের সব অথোরাইজড ভিভো স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন চমক ভিভো ২৩ ফাইভজি। ভিভো জানিয়েছে, গত বছরের ডিসেম্বরেই ৫জি নেটওয়ার্ক চালু করেছে সরকার। এবার ৫জি স্মার্টফোন ভিভো ভি২৩ এনে দারুণ সাড়া মিলছে।
নতুন এই মডেলে ৫জি নেটওয়ার্কের পাশাপাশি ভিভোর নতুন সংযোজন এর কালার চেঞ্জিং বডি। দেশের তরুণদের ফ্যাশনেবল লাইফস্টাইলকে মাথায় রেখে এই কালার চেঞ্জিং গ্লাস বডি স্মার্টফোন এনেছে ভিভো।

স্বাভাবিক অবস্থায় ভিভো ভি২৩ ৫জি পাওয়া যাবে দু’টি রঙে; স্টারডাস্ট ব্ল্যাক এবং সানশাইন গোল্ড। তবে সূর্যরশ্মিতে গেলে স্মার্টফোনটি নীলাভ সবুজ এবং সোনালী রঙে বদলাতে থাকবে। বাংলাদেশে ভিভো ভি২৩ ৫জি’র বাজারমূল্য ৩৯ হাজার ৯৯০ টাকা।

ভিভো ভি২৩ ৫জি’তে দুটি ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের বিশাল অটো ফোকাস পোর্ট্রেইট সেলফি ক্যামেরা এবং অন্যটি ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে অত্যাধুনিক আইসোসেল ৩.০ প্রযুক্তি রয়েছে; যা কম আলোতেও সুন্দর ও স্বচ্ছ ছবি তুলতে সহায়তা করবে। আই অটোফোকাস প্রযুক্তি ছবির বিষয়বস্তুতে ফোকাস ধরে রাখতে সহায়তা করবে, ফলে বারবার ফোকাস করতে হবে না।

এদিকে, পারফেক্ট গ্রুপ ফটো তুলতে কাজ করবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরাটি। কেননা, এই সেলফি ক্যামেরাটি ১০৫ ডিগ্রি পর্যন্ত ধারণ করতে পারে। এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট মোড থাকায় স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে রাতের অসাধারণ ছবিও ধারণ করা যাবে।

এদিকে ভিভো ভি২৩ ৫জি’র পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরাগুলো দিয়ে হাই রেজ্যুলোশনের ল্যান্ডস্কেপ ছবি ধারণ করা যাবে।

ভিভো ভি২৩ ফাইভজির বডিতে মেটাল ফ্ল্যাট ফ্রেম এবং কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই ডিজাইনটি ভিভোর প্রায় দুই বছরের গবেষণার ফল। স্মার্টফোনটির র‌্যাম ৮ গিগাবাইট, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে আরো ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এর রম ১২৮ গিগাবাইট। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ স্মার্টফোনটিকে দ্রুত চার্জ করবে এবং বেশিক্ষণ ধরে চার্জ ধরে রাখবে এর ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে ভিভো ভি২৩ ফাইভজিতে রয়েছে ফানটাচ ওএস ১২।


 2022 Yamaha FZ25, FZS25: ইয়ামাহার 250 সিসি বাইকের আপডেটেড ভার্সন ভারতে লঞ্চ হল


আজ ইয়ামাহা (Yamaha) তাদের FZ25 ও FZS25 এর আপডেটেড ভার্সন ভারতের বাজারে লঞ্চ করেছে 2022 আপডেটের অঙ্গ হিসেবে ২৫০ সিসির এই মোটরসাইকেল নতুন রঙে সেজে হাজির হয়েছে৷ নয়া রঙগুলির মধ্যে রয়েছে ম্যাট কপার এবং ম্যাট ব্ল্যাক৷ এই ডুয়েল টোন কালার অপশন বাইকের স্টাইলকে আরও স্পোর্টি করে তুলেছে৷ ইয়ামাহার বিশ্বাস, নতুন রঙগুলি গ্রাহকদের আকর্ষিত করতে সক্ষম হবে৷

2022 Yamaha FZ25 এর দাম ১,৩৮,৮০০ টাকা রাখা হয়েছে ৷ অন্য দিকে, 2022 Yamaha FZS25 এর দাম ধার্য করা হয়েছে ১,৪৩,৩০০ টাকা৷ FZ25 রেসিং ব্লু ও মেটালিক ব্ল্যাক এবং FZS25 নতুন ম্যাট ব্ল্যাক এবং ম্যাট কপার পেইন্ট অপশনে উপলব্ধ হবে৷ নান্দনিকতার পরিপূরক হিসেবে এতে কপার কালারের অ্যালয় রিম দেওয়া হয়েছে৷ আবার স্ট্যান্ডার্ড মডেলটি মোটো জিপি-অনুপ্রাণিত গ্রাফিক্সে মিলবে৷

নতুন কালার অপশন ছাড়া 2022 Yamaha FZ25 ও FZS25-এ আলাদা কিছু যোগ করা হয়নি৷ ইয়ামাহার কোয়ার্টার লিটার নেকেড স্ট্রিটফাইটার বাইক রেঞ্জটির ডিজাইন, ইঞ্জিন স্পেসিফিকেশন, হার্ডওয়্যার, এবং ফিচারগুলো সম্পূর্ণরূপে অপরিবর্তিত৷ 2022 Yamaha FZ25 ও FZS25 আগের মতোই দৌড়বে ২৪৯ সিসি এয়ার কুল্ড ইঞ্জিনে, এর থেকে ২০,৫ বিএইচপি এবং ২০.১ এনএম টর্ক পাওয়া যায়৷ এতে পাঁচটি গিয়ার রয়েছে৷

এছাড়া 2022 Yamaha FZ25 ও FZS25-এর ফিচারগুলির মধ্যে রয়েছে ডিস্ক ব্রেক (দু’দিকেই), ডুয়েল চ্যানেল এবিএস, এলইডি লাইট, নেগেটিভ এলসিডি কনসোল, এবং সাইড স্ট্যান্ড এবং ইঞ্জিন কাট অফ সুইচ৷ আবার টপ-স্পেকস S ভ্যারিয়েন্ট অর্থাৎ FZS25-এ ব্যবহারকারীরা লম্বা ভাইজর, হ্যান্ডেল গ্রিপের উপরে ব্রাশ গার্ড,  এবং গোল্ডেন অ্যালয় হুইলের সুবিধা পান৷


টি-টোয়েন্টিতে আরেকটি কীর্তি হয়ে গেল সাকিবের

টি-টোয়েন্টিতে আরেকটি কীর্তি হয়ে গেল সাকিবের ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। উইকেট নেওয়ার পর ছবি: প্রথম আলো ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে ট...